ডেস্ক রিপোর্ট: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার,২৬ ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেেন্সের মাধ্যেম বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন নেসা মুজিব মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে সংগঠনের প্রয়াত সভাপতি, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, দেশবরেণ্য বুদ্ধিজীবী, লেখক ও কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ডা. এস এ মালেক-এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আব্দুল খালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সিনিয়র সাংবাদিক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত ডা. এস এ মালেকের পুত্র ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, মতিউর রহমান লাল্টু, ড. লিয়াকত হোসেন মোড়ল, এডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
স্মরণ সভা শেষে প্রয়াত ডা. এস এ মালেকের বিদেহি আত্মার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্মরণ সভার সঙ্গে সংযুক্ত হয়ে জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধু পরিষদের ১৫ বছরের সাংগঠিনক কর্মকান্ডের ছবি নিয়ে প্রয়াত ডা. এস এ মালেকের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী স্মৃতি এর আয়োজন করেন আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু। ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনী স্মৃতি এর উদ্বোধন করেন পরিষদের নবীন-প্রবীন নেতৃবৃন্দ। প্রদর্শনী উদ্বোধনের পর পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ দর্শনার্থীরা আলোকচিত্র প্রদর্শনী স্মৃতি পরিদর্শণ করেন।
উল্লেখ্য, প্রয়াত ডা. এস এ মালেক এর সঙ্গে১৫ বছরের সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন ছবি দেখে অভিভূত ও স্মৃতিকাতর হন পরিষদের প্রবীণ নেতারা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments