মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেনীকক্ষ দখল করে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধূলিয়া মধ্যেরচর ইবতেদায়ী মাদ্রাসার নুরানি শিশু বিভাগে জামায়াতে কার্যালয় হিসাবে ব্যবহারিত হচ্ছে।
এবিষয়ে মাদ্রাসাটির কোষাধক্ষ ডাঃ আবদুর রশিদ জানান,কক্ষটি ভাড়া দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে ভাড়া দেয়া ঠিক হয়নি, এতে শিশুদের লেখাপড়ার মনোযোগে বিঘ্ন ঘটে বলে তিনি মন্তব্য্য করেন।
মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আঃ রহমান বলেন, তিনি শুনেছেন ২ হাজার টাকা ও ২০ বস্তা সিমেন্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কক্ষটি ভাড়া নিয়েছেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন ফকির বলেন, জামায়েত নেতাদের কাছে থেকে আর্থিক সহযোগিতা নিয়ে শ্রেনী কক্ষটি ভাড়া দিয়েছি।
এ বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান বলেন, বিষয়টি অবগত হয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি পাল্লার প্রার্থী মাওঃ আবদুল জব্বারের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি মিটিং এ আছেন বলে কল কেটে দেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments