নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বৈদ্যুতিক খুঁটির উপর তারের সাথে জড়িয়ে প্রাণ গেল এক বিদ্যুৎ মিস্ত্রীর।
নিহত বিদ্যুৎ মিস্ত্রী উপজেলার ধামোর ইউনিয়নের খৃষ্টানপাড়া এলাকার শসি মোহন দাস এর পুত্র শান্ত দাস (২৫).
স্থানীয়রা জানায়, শনিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বিদ্যুৎ মিস্ত্রী শান্ত দাস ওই এলাকার জনৈক গ্রাহকের বৈদ্যুতিক মিটারের সমস্যা সমাধানের জন্য বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে। এসময় অসাবধানতাবশতঃ খুঁটির উপর তারের সাথে জড়িয়ে পড়লে ছটফট করতে থাকে এবং এক পর্যায়ে খুঁটির উপর থেকে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা তার নিথর দেহ উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ মিস্ত্রী শান্ত দাস পল্লীবিদ্যুৎ এর লাইন ম্যানের সহযোগি হিসেবে কাজ করতো। তবে তিনি নিয়োগ প্রাপ্ত নন। এব্যাপারে আটোয়ারী পল্লীবিদ্যুৎ এর এজিএম কাজী হাফিজুল ইসলাম জানান, এটি একটি আত্মহত্যার সামিল। কেননা, অফিসিয়াল অনুমোদন ছাড়া বিদ্যুৎ সরবরাহ (চলন্ত) অবস্থায় কেউ বৈদ্যুতিক খুঁটিতে উঠলে তার অবস্থা কি হতে পারে, সেটা কে না জানে? তাছাড়া শান্ত নামের আমাদের কোনো লাইনম্যান নেই। আটোয়ারী উপজেলায় ১০জন নিয়োগ প্রাপ্ত লাইনম্যান রয়েছে। একমাত্র তারাই বৈদ্যুতিক খুঁটিতে উঠতে পারেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments