মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীর চন্দ্রিমা থানাধীন পারিলা ইউনিয়নের মুরশোল বাচ্চুর মোড় বাগানপাড়া এলাকায় পূর্ব শক্রুতার জের ধরে গৃহবধূ ও তার বাবা অটোচালক মানুকে মেরে গুরুতর আহত এবং বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ঘটনা স্থলে গিয়ে জানা যায় মৃত মিঠুর তিন ছেলে রবিউল ৩৮,সম্রাট ২৬,রিপন ২৮ একত্রে হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অটোচালক সেলিমের স্ত্রী এরিনা ৩২ ও মেয়ের বাড়িতে বেড়াতে আসা তার বাবা মানু ৪৫ কে মেরে গুরুতর আহত করেন এবং অটোচালক সেলিমের অটো রিক্সা বিক্রি করা পঞ্চাশ হাজার টাকা কাঠের ডেসিং টেবিলে রাখা ডয়ের ভেঙ্গে লুটপাট এবং গৃহবধূর এরিনার গলায় থাকা বারো আনা ওজনের স্বর্ণের চেইন ছিড়ে নেওয়ার অভিযোগ করেন এরিনা ও তার পরিবার।
এরআগে ঘটনার দিন এরিনা ও তার আহত বাবা মানু আহত অবস্থায় চন্দ্রিমা থানায় অভিযুক্তদের নামে মামলা করতে গেলে দায়িত্বে থাকা পুলিশের কাছে গেলে তাদের বলা হয় হাসপাতালে গিয়ে চিকিৎসার কাগজপত্র নিয়ে আসেন তার পরে মামলা হবে।
যথাযথ তাদের কথা অনুযায়ী ভুক্তভোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে থানায় গেলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল হক তাদের আহত অবস্থায় দেখলেও মামলা না নিয়ে অভিযোগ নেন এবং সেই ঘটনার সাক্ষী থাকলেও তিনি বলেন আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।
এছাড়া ঘটনার দিন উপস্থিত নবীন ৩০ নামের এক ব্যাক্তি জানান,ঘটনার দিন আমি যদি ঘটনা স্থলে না আসতাম তাহলে মানু ও এরিনা ভাবিকে তারা মেরেই ফেলতে।আমি এরিনা ভাবির পাশে এক দোকানে পণ্য কিনতে এসে চিৎকার শুনতে পেয়ে দরিয়ে গিয়ে দেখি এরিনা ভাবিকে মাটিতে ফেলে মারা হচ্ছে এবং তার বাবা মানু চাচাকে হাসুয়ার উল্টা পিঠ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মেরে গুরুত্বর আহত করা হচ্ছে।
এছাড়াও এলাকার প্রতিবেশিরা ক্যামেরার সামনে ভয়ে মুখ না খুললেও সাংবাদিকদের জানান,একজন ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষকে এভাবে মারাটা উচিত নয়। এ ঘটনার সঠিক তদন্ত হয়ে দোষীদের আইনের আওতায় আনা হোক।
ভুক্তভোগী গৃহবধূ এরিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্ত্রাসী হামলা কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানান জন্য চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হকের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments