স্টাফ রিপোটার: ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি বলেছেন, নির্বাচিত হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবো আমরা। কর্মমূখী প্রশিক্ষণ দিয়ে যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হবে। জ্ঞান সমৃদ্ধ জাতি গড়তে সরকারের সহায়তায় স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়তে কাজ করবো। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ভাবে হাসপাতাল ঢাকা-১৮ আসনে একটি হাসপাতাল নির্মানে উদ্যোগ নেবো। সাধারণ মানুষকে সাথে নিয়েই আমরা সকল উন্নয়নমূলক কাজ করবো। মানুষের প্রত্যাশা পূরণ করতেই আমাদের রাজনীতি। আমরা সবাইকে ভালো রাখতে চেষ্টা করবো।
শেরীফা কাদের এমপি আজ সকাল থেকে উত্তরখান থানার ধোবাদিয়া, কাচকুড়া বাজার, চামুরখান, মাউসাইত, মৈনারটেক, মাস্টারবাড়ী, মধ্যপাড়া, উত্তরখান মাজার সংলগ্ন আশেকিন ফাউন্ডেশনে উঠান বৈঠক করে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় বিভিন্ন পথসভায় বক্তৃতা করেন শেরীফা কাদের এমপি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments