ডেস্ক রিপোর্ট: অতি সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান টি২০ ক্রিকেট সিরিজের প্রথম খেলায় মিরপুর শেরে-ই-বাংলা নগর ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালীন পাকিস্তানী জার্সি পরে ও পতাকা হাতে নিয়ে দর্শক গ্যালারিতে একদল পাকিস্তানপন্থী ভাড়াটে দর্শক পাকিস্তান জার্সি ও পতাকা প্রদর্শন করে, যা সুপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।
বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল এবং সাধারণ সম্পাদক অতুলন দাস আলো এক যৌথ বিবৃতিতে বলেন ১৯৭১’এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের গণহত্যা এখনো বিস্মৃত হয়নি। ৭১’এ পাকিস্তান বাহিনী পরাজিত হলেও তাদের এদেশের দোসররা এখনো সক্রিয়। পাকিস্তান এখনো পর্যন্ত নিঃশর্ত ক্ষমা চায়নি এবং সে সময়ের লুÚিত সকল সম্পদ ফেরত দেয়নি।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী চলাকালীন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পাকিস্তানী পতাকা ও জার্সি প্রদর্শনের মধ্যে রাজনৈতিক দূরভিসন্ধি রয়েছে।
পাকিস্তানী পতাকা এবং জার্সি প্রদর্শন রাষ্ট্রদ্রোহিতার সামিল। নেতৃদ্বয় এহেন কর্মকান্ডে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং সেইসাথে ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের অনতিবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। নেতৃদ্বয় আরো বলেন, পাকিস্তকানী ষড়যন্ত্র রুখে দিতে দেশের যুব সমাজ ও সাধারণ মানুষকে আরো সতর্ক এবং সচেতন থাকতে হবে।
নেতৃদ্বয় মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments