বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলায় অবশেষে প্রায় এগার বছর পর বাবু হত্যা মামলার চার্জশীট দাখিলবছর পর চার্জশীট দিয়েছে সিআইডি। মঙ্গলবার দুপুরে সিআইডি নাটোরের সিনিয়র এএসপি মো: আব্দুল হাই বড়াইগ্রাম আমলী আদালতের বিচারক তানজিম আলম তাবাস্সুমের আদালতে আলোচিত এই হত্যা মামলার চার্জশীট জমা দেন। এতে বাদশা নামে একজন আসামী মারা যাওয়ায় তাকে বাদ দেয়া হয়েছে। এছাড়া তিনজন অপ্রাপ্ত বয়স্ক আসামীর নামে দোষীপত্র দেয়াসহ এজাহারনামীয় মোট ৪৪ জনের নামে চার্জশীট দাখিল করা হয়েছে।
চার্জশীট সুত্রে জানা যায়, ২০১০ সালের আট অক্টোবর কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে বনপাড়া বাজারে সানাউল্লাহ নুর বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল চলছিল। এ সময় মিছিলে সন্ত্রাসী হামলায় সানাউল্লাহ নুর বাবুসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যান। পরদিন সানাউল্লাহ নুর বাবুর স্ত্রী মহুয়া নুর কচি বাদী হয়ে থানায় প্রথমে বর্তমান বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনকে প্রধান আসামী করে সাতাশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে সংযোজনের আদেশ নিয়ে আরো ১৮ জন মিলিয়ে মামলায় সর্বমোট ৪৫ জনকে আসামী করা হয়। দীর্ঘ ১২ বছরে দফায় দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর অবশেষে মঙ্গলবার আদালতে দেশব্যাপী আলোচিত এ মামলার চার্জশীট দেয়া হলো।
চার্জশীটভূক্ত আসামীদের মধ্যে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, তার সহোদর কে এম জামিল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, মাসুদ সোনার, সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রিকোন, ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম মিঠু, হাবিব, আব্দুল মোমিন, বাবলু মোল্লা, লুৎফর রহমান, বাবু ও জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সেলিম, হাসেম, হাসেম-২, গৌতম ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরদার,সৈকত, রিপন সোনার, মালেক, মাহবুব, জনি, অন্যতম।
মামলার বাদী মহুয়া নুর কচি বলেন, দীর্ঘ সময় পরে হলেও মামলার চার্জশীট জমা দেয়ায় আমি সিআইডি’র কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আদালতের কাছে দ্রুত সময়ের মধ্যে আমার স্বামী হত্যার বিচার চাই।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments