ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ মঙ্গলবার দেশে ফিরেছেন।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগদানসহ তুরস্কে ছয় দিনের সফর যান তিনি।
রাষ্ট্রপতি, তাঁর পত্নী ড. রেবেকা সুলতানাসহ সফর সঙ্গীদেরকে বহনকারী একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি ২০৮) সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশ তুরস্কের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধানগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং অন্যান্য বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ বিমানবন্দরের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রপ্রধান তুরস্কের রাজধানী আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে সকাল ৭টা ৪৩ মিনিটে (আঙ্কারা সময়) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
বিমানবন্দরে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি রাষ্ট্রদূত ওয়া তুঙ্গা কাগলি এবং আঙ্কারার ডেপুটি গভর্নর মুরাত সোয়লু এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।
রাষ্ট্রপতি গত ১ জুন রাত ১১টায় আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারার উদ্দেশে ঢাকা ছাড়েন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, বিশ্বের ৭৭টি দেশের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে ন্যাটো এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments