সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দুদিনব্যাপী বিনামূল্যে এইচআইভি (এইডস) পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্যে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে জামালপুর সিভিল সার্জন কার্যালয় এ ক্যাম্পের আয়োজন করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোলের ব্যবস্থাপনায় এবং বিডাব্লিউএইচসি, বিএসডাব্লিউএস, লাইট হাউজসহ জামালপুরের অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
১ ডিসেম্বর(বুধবার)জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু।
এই ক্যাম্পেইনে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এইচআইভি/এইডস বিষয়ক তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে এইডস থেকে বাঁচার উপায়সহ এইডস বিষয়ক লিফলেট বিতরণ করা ও বিভিন্ন তথ্য দেওয়া হয় এবং এইচআইভি পরীক্ষার জন্য রক্ত নেয়া হয়। ২ ডিসেম্বর(বৃহস্পতিবার)এই ক্যাম্পেইন শেষ হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments