নজরুল ইসলাম, তালা, (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলায় মুষলধারায় বৃষ্টির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা । ধর্ম প্রাণ মুসলমানরা ঈদের নামাজ শেষে পশু কোরবানি করেছেন। এদিকে মুষলধারায় বৃষ্টির কারণে পশু কোরবানি করতে গিয়ে মানুষ চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঈদুল- আযহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ জুন) সকালে উপজেলায় টানা বৃষ্টির কারণে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদে সকাল ৭টা থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা সবাই আলিঙ্গনে মেতে ওঠেন। তারা জানিয়েছেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই।
তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেন বলেন, ঈদের নামাজ আদায় করতে পারাটাই সব থেকে আনন্দের। নামাজ শেষে সবার জন্য দোয়া করেছি। তিনি জানান, মুষলধারে বৃষ্টির কারণে তালা সদর সহ উপজেলায় পশু কোরবানি দেওয়াতে মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেন সহ খলিষখালী ইউ,পি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ায় নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশলাদি বিনিময় করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments