ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ওয়ালটন ডিজি-টেককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই সহযোগিতার লক্ষ্য হলো ওয়ালটনের ওয়ার্কিং ক্যাপিটাল এবং আর্থিক কার্যক্রম আরও সহজ ও সুবিধাজনক করা।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ওয়ালটনকে কাস্টমাইজড ডিজিটাল পেমেন্ট সল্যুশন প্রদান করবে, যার ফলে ওয়ালটন ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে সরাসরি লেনদেন করতে পারবে। এটি ‘কর্পনেট’ মেকার মডিউলের মাধ্যমে ম্যানুয়াল ইনপুটের প্রয়োজনীয়তা দূর করবে, যা মানুষের দ্বারা সংঘটিত ভুল-ত্রুটি হ্রাস করে নিরাপদ ও রিয়েল-টাইম ডেটা ট্রান্সফার নিশ্চিত করবে।
ওয়ালটন রিয়েল-টাইমে অ্যাকাউন্টের অবস্থা পর্ববেক্ষণ করতে পারবে, যা প্রতিষ্ঠানটির দ্রুত আর্থিক সিদ্ধান্ত, অটোমেটেড রিকনসিলিয়েশন এবং ট্রানজ্যাকশন প্রসেসিং থেকে পণ্য সরবরাহ পর্যন্ত উন্নত পরিচালনগত দক্ষতা নিশ্চিত করবে।
২৫ জুন ২০২৫ ওয়ালটনের কর্পোরেট অফিসে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তি কর্পোরেট ক্লায়েন্টদের ক্রমবর্ধমান ব্যবসায়িক চাহিদা পূরণে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদানের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments