সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম বাদী হয়ে মামলাটি করেন।
পৌর বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানি লিকুকে প্রধান করে মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ মঙ্গলবার দুইজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- সরিষাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ ফকির ও বিএনপি কর্মী সুলতান মিয়া।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, বিস্ফোরক, সরকারি কাজে বাধা, হত্যার হুমকি ও আতংক সৃষ্টির অভিযোগে এ মামলা করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম অভিযোগ করে বলেন, রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আরামনগরস্থ দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে পুলিশ সেখানে এসে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। একই সময় আওয়ামী লীগের একটি অংশ মিছিল নিয়ে আরামনগর বাজারে ঢুকলে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ বিএনপির কার্যালয় থেকে অনুষ্ঠানের চেয়ার, মাইক ও ছয়টি মোটরসাইকেল জব্দ করে নিয়ে যায়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments