সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

প্রকাশ : 15 Sep 2024
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্টোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান নূরকে রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেন। মিরপুর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুবু আলীকে রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেন।রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।


সম্পর্কিত খবর

;