কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। মাছের সাথে এ কেমন শত্রুতা ! পটুয়াখালীর কলাপাড়ায় শানু খান নামের এক মৎস্যচাষির মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কে বা কারা এত বড় ক্ষতি করেছে তা বলতে পারেনি ওই মৎস্যচাষি। শুক্রবার গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের পুনামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সে একটি ঘেরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। শুক্রবার রাতে তিনি মাছের খাবার দিয়ে বাড়িতে যান। সকালে এসে দেখেন ঘেরের সব মাছ মরে ভেসে উঠেছে। তবে এটি অত্যন্ত দুঃখজনক বলে জানায় স্থানীয়রা।
ক্ষতিগ্রস্থ মৎস্যচাষি শানু খান কান্না জড়িত কন্ঠে বলেন, তার ঘেরে রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতেন। এছাড়া বেশ কিছু গলদা চিংড়িও ছিলো। গভীর রাতে কে বা কাহারা আমার এতো বড় ক্ষতি করলো তা জানি না। ঘেরের সব মাছই ভেসে উঠেছে। পানি বেশি থাকায় এখন মাছ ধরতে পারছি না। আমি এর বিচার চাই।
লতাচাপলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ মৎস্যচাষিকে মহিপুর থানায় অবহিত করতে বলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, এটি সত্যিই দুঃখজনক। এ বিষয় মহিপুর থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্থ মৎস্যচাষিকে সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি সাংবাদিকদের জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments