সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার নিংগইন এলাকার মজিবর রহমানের বাড়ির ৫টি ঘর অগ্নিকান্ড পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ মার্চ) রাত ৮টায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মজিবর রহমানের ৫টি ঘর। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ওই পরিবারের সদস্যরা।
তাৎÿণাত অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি চাল, কম্বল ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত মজিবর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় ইফতার শেষে আমরা জরুরি কাজে বাড়িতে তালাচাবি দিয়ে বাহিরে যাই। এরপর খবর পেয়ে বাড়িতে আসি, কিছু বুঝে ওঠার আগেই সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল নামাতে পারিনি। আগুনে ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, জমির দলিল ও কাগজপত্রসহ ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ড আনুমানিক তার ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান মজিবর রহমান।
রাতেই পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সার্বিক খোঁজখবর নেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবুসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সিংড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল শাহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডে সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী বলেন, আমরা খবর পেয়ে পরিদর্শন করেছি। আজ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এমন ভয়াবহ অগ্নিকাÐ যে বলার মত ভাষা নেই। মুহূর্তের মধ্যেই আগুন সবকিছু পুড়িয়ে দেয়। ফায়ার সার্ভিস দ্রæত আসায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে দাঁড়াবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাল, কম্বল ও নগদ টাকা দিয়েছি। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে আরও সহায়তার আশ্বাস দেন তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments