চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম জেলার গাউছিয়া কমিটি মধ্যম সরাইপাড়া শাখার উদ্যোগে মানবিক কল্যাণে সমাজের দুঃস্থ, গরিব ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে সরাইপাড়া ফোরকানিয়া মাদ্রাসায় ৬০জন দুঃস্থের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ডাক্তার মীর মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক এসকে মুজিবুর রহমান। অন্যদের মধ্যে মোহাম্মদ মান্নান, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইউসুফ এ সময় উপস্থিত ছিলেন।
দশ বছর ধরে রমজান মাসে ৬০জন দুঃস্থের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছে গাউছিয়া কমিটি মধ্যম সরাইপাড়া শাখার। ইফতার সামগ্রী বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments