দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৩তম বার্ষিকী পালিত হয়েছে। কাজী আরেফ পরিষদ ও শহীদ ইয়াকুব আলী ট্রাষ্টসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় দৌলতপুরের ফিলিপনগর পিএম কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি ও উপজেলা চেয়ারম্যান, জাসদ নেতৃবৃন্দ, শহীদ ইয়াকুব আলী ট্রাষ্ট ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। এরপর পিএম কলেজ চত্বরে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। শহীদ ইয়াকুব আলী ট্রাষ্টের সভাপতি শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, দৌলতপুর জাসদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও শহীদ ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী রুশোসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন।
উলে¬খ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারী বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী এক জনসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় পতাকার রুপকার জাসদ সভপাতি কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও সমশের মন্ডল সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। হত্যাকান্ডের ঘটনায় সে সময় দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments