মো.পাভেল ইসলাম রাজশাহী: যানজট এড়াতে রাজশাহীর শিরোইলের বাসস্ট্যান্ড নওদাপাড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। রোববার (১৪ আগস্ট) জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর গুরুত্বপূর্ণ এলাকা যানজট মুক্ত রাখতে মালিক ও শ্রমিকের পক্ষ থেকে সব গাড়ি নওদাপাড়ায় স্থানান্তর করা হবে। সেখান থেকে সব রোডে ছেড়ে যাবে বিভিন্ন রুটের গাড়ি। ইতোমধ্যে এ লক্ষ্যে কাজও শুরু হয়েছে।
সেখানে আরও বলা হয়, দূরপাল্লাসহ স্থানীয় সব রুটে নওদাপাড়া থেকে গাড়ি ছেড়ে যাবে। বাসগুলো নওদাপাড়া গোলচত্বর পদ্মা আবাসিক লেক হয়ে ভদ্রা দিয়ে চলবে। নওদাপাড়া থেকে ভদ্রা পর্যন্ত চারলেনের কাজ শেষ হলে বাসগুলো চলাচল শুরু হবে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, এখন থেকে সব ধরনের বাস নওদাপাড়া গোলচত্বর পদ্মা আবাসিক লেক হয়ে ভদ্রা চারলেনের দিয়ে চলাচল করবে। কাজ শেষ হলে বাসগুলো চলাচল শুরু হবে। বাসস্ট্যান্ড স্থানান্তর করলে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
এর আগে, ২০০৪ সালের জুনে নগরীর উপকণ্ঠে ৭ দশমিক ৪১ একর জায়গার ওপর সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নওদাপাড়া বাস টার্মিনাল স্থাপন করা হয়। ২০১১ সালের জুন মাসে পরিবহন মালিকদের কাছে টার্মিনালটি হস্তান্তর করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। উদ্দেশ্য ছিল, নগরীর মূল কেন্দ্রে অবস্থিত শিরোইল বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা। যাতে করে শহরের যানজট ও দুর্ঘটনা কমে। কিন্তু প্রতিষ্ঠার ১৩ বছর পরও সে উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এখনও শিরোইল বাস টার্মিনাল থেকেই বাস চলাচল করছে। শুধু শিরোইল বাস টার্মিনালই না, যাত্রী ওঠানোর টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে নগরীর মূল পয়েন্ট রেলগেট ও ভদ্রা মোড়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments