স্টাফ রিপোটার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা রাজধানীর শ্যামপুর-কদমতলীর প্রায় পাঁচ হাজার নারীর মাঝে শাড়ী, ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ঢাকা -৪ আসনের এম পি ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
বুধবার কদমতলীর বালুর মাঠে প্রায় দেড় হাজার নারীর মাঝে বাবলার পক্ষ থেকে শাড়ী বিতরণ করেন তার প্রেস আ্যান্ড পলিটিকাল সেক্রেটারি ও জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দে, শ্যামপুর থানা জাতীয় পার্টি সভাপতি কাউসার আহমেদ, কদমতলী থানার যুগ্ম সাধারন সম্পাদক তানভীর আহমেদ সুমন , সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টুসহ স্থানীয় জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি ও জাতীয় তরুণ পার্টির নেতারা। এর আগে জুরাইন শেখ কামাল উচ্চ বিদ্যালয় মাঠে শ্যামপুর থানার ৩টি ওর্য়াডের দেড় হাজার মানুষের মাঝে শাড়ী বিতরণ করেন সৈয়দ আবু হোসেন বাবলা এম পি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লাসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এছাড়া আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণের জন্য স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাদের হাতে দেড় হাজার পিস শাড়ী উপহার দেন সৈয়দ আবু হোসেন বাবলা। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ১হাজার শুকনো খাবারের প্যাকেট সহস্রাধিক পরিবারের মাঝে বিতরণ করেন তিনি। অপরদিকে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনকে পাচ শতাধিক শাড়ী উপহার দেন ঢাকা -৪ আসনের এম পি জাপা দলীয় সাংসদ বাবলা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments