বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সংগঠনটির সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অতুলন দাস আলোর সঞ্চালনায় ১২-১৩ জানুয়ারি কেন্দ্রীয় কমিটির সভা এবং ১৪-১৬ জানুয়ারি জাতীয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলকে আহ্বায়ক, সাধারণ সম্পাদক অতুলন দাস আলো ও সাংগঠনিক সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টিকে যুগ্ম-আহ্বায়ক করে ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে ১৫১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৩০-৩১ মার্চ সম্মেলন সম্পন্ন করতে যাবতীয় কার্যপরিচালনা করবে। সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ফেব্রুয়ারির ২৮ তারিখের মধ্যে সকল সাংগঠনিক পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা, কলেজ, উপজেলা, স্কুল, ইউনিয়ন ও ওয়াডের্র সম্মেলন বা কাউন্সিল সম্পন্ন করতে হবে। আগামী ১৫ মার্চের মধ্যে সকল জেলা শাখার সাংগঠনিক রিপোর্ট লিখিত আকারে ই-মেইল বা ডাকের মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করতে হবে। অন্যদিকে সভায় কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মারুফ, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী জেলার সভাপতি মনিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাকির হোসেনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের সকল স্তর থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একইসাথে সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments