বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি,
নিরাপত্তা কর্মিকে ছুরিকাঘাত করে জখম করার প্রতিবাদে নাটোর সদর হাসপাতালের কর্মচারীরা ৪ ঘন্টার কর্মবিরতি পালন করছে। এসময় হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ থাকে।
হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিরা সকালে থেকে কাজে যোগ না দিয়ে জরুরী বিভাগের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করে।এসময় চিকিৎসকদের চেম্বার সহ বিভিন্ন দপ্তরে তালা লাগিয়ে দেয়া হয়। কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরাও সংহতি প্রকাশ করে প্রতিবাদে অংশ নেন।
পরে নাটোর সদর আসনের সংসদ সদস্য অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে যায় তারা।
গতকাল দুপুরে আল আমিন নামে স্থানীয় এক যুবক নারীদের সিরিয়ালে ঢুকে জোর করে চিকিৎসকের কক্ষে প্রবেশ করার চেষ্টা করে। এসময় নিরাপত্তা কর্মি সুজন তাকে বাধা দিলে সুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আল আমিন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments