সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার

প্রকাশ : 06 Nov 2024
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার

স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (৬ নভেম্বর)  সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। অতিরিক্ত পুলিশ  কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এতথ্য জানিয়েছেন। 


তিনি জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। 

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ছিলেন আমু। ২০১৩ সালে ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। ২০১৪ সালে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন আমির হোসেন আমু। 

সর্বশেষ ১৪ দলীয় জোটের মুখপাত্র হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। 

সম্পর্কিত খবর

;