ডেস্ক রিপোর্ট: গভীর দু:খে ডুবে থাকার গান নিয়ে এলো চলচ্চিত্র ‘নয়া মানুষ’। বড়পর্দায় যারা চলচ্চিত্রটি দেখেছেন তারা গানটি শুনেছেন আগেই। তবে, যারা বড়পর্দায় ছবিটি দেখেননি, তাদের জন্য এক এক করে চলচ্চিত্রটির গানগুলো মুক্তি দিচ্ছে জি সিরিজ। সে ধারাবাহিকতায় মুক্তি পেল চলচ্চিত্রটির গান ‘জীবন’।
গানের ভিডিওতে দেখা যায়, মন খারাপে ডুবে আছেন চলচ্চিত্রের প্রতিটি চরিত্র। যেসব চরিত্রে দেখা গেছে রওনক হাসান, মৌসুমী হামিদ ও শিশুশিল্পী উষশীকে।
সিনেমার গল্পটিও তেমন। সব হারানো বানভাসী মানুষের কান্না হাহাকার আর পাথর হয়ে যাওয়ার গল্প তুলে ধরেছেন নির্মাতা সোহেল রানা বয়াতী।
গানটির গীতিকার শহীদুল্লাহ ফরায়জীও বললেন, শ্রোতাদের বিরাণ হৃদয়ে সঙ্গ দেবে এই গানটি।
গানের কথাগুলো এমন- এ জীবন আমারে দিলো শুধু ফাঁকি, তবু কী আশায় বেঁচে থাকি? নিয়তির ভুলে দিতে হয় মাশুল, চিরকাল হইলাম আমি তাঁর খেলার পুতুল, কতো হাহাকার বুকে কবর দিয়ে রাখি..।
গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসী। বরেণ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়জী প্রশংসা করলেন তারও।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, “মানুষের ভিতরের অপূরণীয় হাহাকার এবং দীর্ঘস্থায়ী বেদনা সব সময় মানুষের অন্তরাত্মায় সক্রিয় থাকে। এসব বিষয় বিবেচনায় রেখে আমার গানে ‘নয়া মানুষ’ চলচ্চিত্রের অন্তর্গত জীবনের শূন্যতা, দুর্দশা, এবং প্রচন্ড দুঃখবোধের নির্যাস উন্মোচিত করতে চেয়েছি। খাইরুল ওয়াসির সুর এবং গায়কীতে গানের গভীর তৃষ্ণা এবং মুগ্ধতা ছড়িয়েছে। আমার বিশ্বাস সোহেল রানা বয়াতির পরিচালনায় ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি সকল ক্ষেত্রেই ভিন্নমাত্রার উপস্থিতি নিশ্চিত করবে, যা হবে এই সময়ের নয়া উপহার।”
নির্মাতা বয়াতি বলেন, “যেহেতু আমি গান এর পরিবারের লোক তাই আমার সিনেমার গান অনেক গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। তাই ৪-৫ বছর ধরে আস্তে ধীরে গান তৈরি করেছি। জীবন গানটি আমার জীবনের প্রতিচ্ছবি।”
গত ৬ ডিসেম্বর চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি পায়। চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মাণ করেন চলচ্চিত্রটি।
বড়পর্দায় সুধীজন সমাদৃত ‘নয়া মানুষ’ নিয়ে নির্মাতা বর্তমানে বিকল্প প্রদর্শনীতে যাচ্ছেন। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি প্রমুখ।
গানের লিংক
https://www.youtube.com/watch?v=pugd-iV7Zcc
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments