স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনগর্ভবতী মায়েরা যাতে নিয়মিত ও সময়মতো কমিউনিটি ক্লিনিক, উপজেলা ও জেলাস্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চেক-আপ করেন, বিষয়টি বুঝানোর জন্য গ্রাম পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করেন। সিজারের সংখ্যা কমিয়ে আনতে গর্ভবতী মায়েদের সচেতন হতে হবে। সিজারের সংখ্যা যত কমানো যায় ততই মঙ্গল।
মন্ত্রী আজ বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সবার আগে দেখি এএনসি কর্নার। এছাড়া, দেখা হয় গর্ভবতী মায়েরা কয়টা চেক-আপ করছেন, কোথায় ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে ও কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে। অনেক জায়গায় পাওয়া যায়, আগে সিজার হয়েছে, তাই করতে হবে। আগে কেন সিজার হলো সেটার মূল কারণ খুঁজে বের করে কাজ করলেসিজারের সংখ্যা অবশ্যই কমিয়ে আনা সম্ভব।
সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জনাব মো: আজিজুর রহমান, ইউএনএফপিএ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাবেন্দ্র সিং রঘুবংশী ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments