স্টাফ রিপোর্টার: ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভালোবাসার গল্পে নির্মিত সিনেমা ‘ময়না’। এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নবাগত নায়িকা রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছে চার জন নায়ক। তারা হলেন, আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।
অভিষেক সিনেমাটি বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। তিনি বলেন, ‘অবশেষে আমার কাঙ্খিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল উপহার হবে এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব আমার অভিনীত প্রথম সিনেমাটি দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।’
অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা বাগেরহাট থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এই অভিনেত্রী। পরে ‘মুক্তি’ নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু মুক্তি সিনেমাটি মুক্তির আগেই ‘ময়না’ মুক্তি পাচ্ছে।
মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ‘ময়না’ একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ পরিচালনা করেছেন পরিচালক নিজেই।
এতে একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প দেখতে পাবে দর্শক। সিনেমাটিতে রিপা ছাড়া আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments