ডেস্ক রিপোর্ট: রুশ চিত্রকর ইয়াচিনা সোফিয়া'র (Yechina Sofya) একক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে গ্যালারি চিত্রকে সোফিয়ার 'আমার নীল গল্পগুলো (My Blue Stories)' শিরোনামে ৬২টি চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ ম্যান্তিতস্কি (Alexander Vikentyevich Mantytskiy) বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। বরেণ্য চিত্রকর মুক্তিযোদ্ধা আবুল বারাক আলভী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রদর্শনীর কিউরেটর কবি ও আমিনুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।
তথ্যমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার ঐতিহাসিক অবদান ও দু'দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির আদান-প্রদান জাতিগত সম্পর্ককে গভীরতর করে এবং ইয়াচিন সোফিয়ার চিত্রকর্ম প্রদর্শনী দু'দেশের মৈত্রীর বন্ধনকে আরো দৃঢ় করবে।
ড. হাছান মাহমুদ এসময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ইয়াচিন সোফিয়ার বাবা এবং বাংলাদেশ ভ্রমণে আসা তার মা'কে এ অনুষ্ঠানে যোগ দেওয়ায় অভিনন্দন জানান।
রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার এ প্রদর্শনীর আয়োজক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শেষে অতিথিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন।
কুরস্ক ইউনিভার্সিটির মাস্টার অভ আর্টস ইয়াচিন সোফিয়ার চিত্রকর্মের ৬ দিনব্যাপী এ প্রদর্শনী ২৯ অক্টোবর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments