স্টাফ রিপোটারঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস. এম. সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নড়াইলে সুলতান সংগ্রহশালা ও শিশুস্বর্গ চত্বরে ১০ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় নড়াইল জেলা প্রশাসন, এস.এম সুলতান স্মৃতি সংগ্রশালার উদ্যেগে এ সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১০ আগস্ট সকালে কোরআন খতম, শিল্পীর সমাধীতে পুষ্পমাল্য অর্পন, দোয়া মাহফিল, প্রামাণ্য চিত্র প্রদর্শনী কক্ষ ‘ফিরে দেখা সুলতান’ এর উদ্বোধন, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, দিনব্যাপী আর্টক্যাম্প এবং এস এম সুলতানের নিজের হাতে গড়া শিশুদের চারুকলা প্রশিক্ষণ কেন্দ্র শিশুস্বর্গের শিশুদের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, একাডেমিসহ প্রায় ২০০ জন শিশু অংশগ্রহণ করেন। শিশু চিত্রাংকন প্রতিযেগিতায় বয়সের ভিত্তিতে তিনটি গ্রুপে ১০জন করে মোট ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়। রচনা প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ৩জন করে মোট ৬জনকে পুরস্কার প্রদান করা হয়।
আর্টক্যাম্পে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ২৫ জন চিত্রশিল্পী। তার মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী সৈয়দা মাহবুবা করিম, দেশ বরেণ্য চিত্রশিল্পী অরুন ঘোষ, চিত্রশিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস, এস.এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর শিল্পী তন্দ্রা মুখার্জী, শিল্পী নিখিল দাস, বলদেব অধিকারী, বিমানেস বিশ্বাস, সমীর মজুমদার, সমীর বৈরাগী, অনাদী বৈরাগী, বিকাশ আনন্দ সেতু, বিষ্ণু পোদ্দার, রিপন সিকদার, সম্পা দাস, ডি ডি মল্লিক, মঈন উদ্দীন মনি, বিশ্বজিৎ রায়, রাজু খান, উত্তম বৈরাগী, ইতি গোলদার, বিপ্লব গোস্বামী, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মিথ ঘোষ, নয়ন বৈদ্য।
প্রতিযোগিতা ও আর্টক্যাম্প শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ও শিল্পী তরুন ঘোষ শিল্পীদের সম্মাননা প্রদান করেন। কর্মসূচীতে উপস্থিত ছিলেন এস.এম সুলতানের স্মৃতি সংগ্রহশালার সভাপতি ও জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডেপুটি নেজারত কালেক্টর, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments