ছোটবেলায় ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেলার কাণ্ড ঘটিয়েছেন অনেকেই। কিন্তু বেশি বয়সে যদি অজান্তেই ঘুমের মধ্যে প্রস্রাব হয়ে যায় তবে তা মোটেই হেলাফেলার বিষয় নয়। এমনকি এই সমস্যা গুরুতর হৃদরোগের লক্ষণ হতে পারে বলে মত এক দল গবেষকের।
হৃদযন্ত্রের গবেষণা সংক্রান্ত একটি আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণা বলছে ঘুমের মধ্যে মূত্রত্যাগ বা ‘ইনভলান্টরি ইউরিনেশন ডিউরিং স্লিপ’ ‘কার্ডিয়াক অ্যারিদমিয়া’র লক্ষণ হতে পারে। ২৩ বছর বয়সি এক রোগীর আকস্মিক মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে এই তথ্য আবিষ্কার করেন গবেষকরা। এই সমীক্ষায় সব মিলিয়ে ৩৪৬ জন চিকিৎসক অংশ নেন। মূলত তাদের কাজের উপর ভিত্তি করেই সামগ্রিক ভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা।
‘কার্ডিয়াক অ্যারিদমিয়া’ এমন একটি রোগ যেখানে হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হয়। এত দিন এই ধরনের ঘুমের মধ্যে অনিচ্ছাকৃত প্রস্রাবের কারণ হিসেবে মূত্রনালীর সংক্রমণ, পেশির দুর্বলতা, মানসিক স্বাস্থ্যের অবনতি, মৃগী, স্লিপ অ্যাপনিয়া কিংবা ডায়াবেটিসের মতো সমস্যাকে চিহ্নিত করা হত। হৃদযন্ত্রের সমস্যাও যে এই উপসর্গ ডেকে আনতে পারে তা জানার পর গবেষকদের পরামর্শ, এই লক্ষণ দেখা দিলে করতে হবে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি পরীক্ষা।-আমাদের সময়.
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments