কলাপাড় (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে প্রতিযোগীতামূলক ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজন ১২টি ইউনিয়ন পরিষদর এতে অংশগ্রহন করে। অংশগ্রহনকৃত নৌকাগুলো আন্ধারমানিক নদীর পৌর শহরের হেলিপ্যাড মাঠ প্রান্ত থেকে মাঝের খেয়া পর্যন্ত গিয়ে আবার হেলিপ্যাড মাঠে ফিরে আসে। প্রতিটি নৌকার দৈর্ঘ্য ১৩০ ফুট এবং প্রস্থ ৫২ ইঞ্চি। এর কোনটিতে ৬০ এবং কোনটিতে ৭০ থেকে ৮০ জন মাঝি মালøা রয়েছে।
এ নৌকাগুলো গোপালগঞ্জ ও মাদারিপুর এলাকা থেকে নিয়ে আসা হয়। কলাপাড়ার ইতিহাসে এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে এ নৌকাবাইচ দেখার জন্য স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ হাজারও উৎসুক জনতা নদীর দুই পাড়ে ভিড় জমায়। অনুষ্ঠানে সভাপত্বি করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। নৌকাবাইচ প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
আয়োজক কমিটির আহবায়ক কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, নৌকা বাইচ সফল করার লক্ষ্যে নদীতে ফায়ার সার্ভিস, নৌ-পুুলিশ ও মেডিকেল টিম ছিলো। সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগীতায় লতাচাপলী প্রথম, ধানখালী দ্বিতীয় ও মিঠাগঞ্জ ইউনিয়ন তৃতীয় স্থান অধিকার করেছে বলে তিনি জানান।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments