বরিশাল অফিসː তামাকবিরোধী এক সেমিনার আজ বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। তামাক নিয়ন্ত্রণ সেলের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় কমিশনারের অফিসে সেমিনারটি আয়োজিত হয়।
সেমিনারে জানানো হয়, ২০১৮ সালের গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকোর সার্ভে অনুযায়ী বাংলাদেশে তামাকজাত দ্রব্যের গ্রহীতার সংখ্যা তিন কোটি ৭৮ লাখ। এর সাথে চার কোটি আট লাখ মানুষ অধূমপায়ী হয়েও ধূমপায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে বিভিন্ন রোগে দেশে এক লাখ ৫১ হাজার মানুষ মারা যায়, যার চিকিৎসা ব্যয় হয়েছিল আট হাজার কোটি টাকা।
সেমিনারে আরো জানানো হয়, দেশে প্রতিবছর তামাকজাত দ্রব্য থেকে কর আহরিত হয় ২২ হাজার কোটি টাকা। আর তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে সৃষ্ট রোগের চিকিৎসায় ব্যয় হয় ৩০ হাজার কোটি টাকার অধিক। তামাকজাত দ্রব্য ব্যবহার নির্মূলের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে উপস্থিত সদস্যরা মতপ্রকাশ করেন। একইসাথে আইনের প্রয়োগ বাড়ানো এবং যার যার অবস্থান থেকে সচেতনতা বাড়ানোর কথা উল্লেখ করা হয়।
সেমিনারে বক্তব্য রাখেন তামাক নিয়ন্ত্রণ সেল-এর সমন্বয়ক মোঃ আখতারউজ-জামান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মণ্ডল, স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোহাম্মদ মাহামুদ হাসান।
সেমিনারে সরকারি-বেসরকারি দপ্তরের ৪০ জন কর্মকর্তা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments