জাকির হোসেন আজাদী: 'যাও পাখি বলো তারে' সিনেমার টাইটেল গানের জন্য এজেএফবি স্টার ওয়ার্ডে এই প্রথম সেরা প্লে-ব্যাক সিঙ্গারের পুরস্কার পেলেন ফোক শিল্পী সয়েরা রেজা। সম্প্রতি কাকরাইল আইইডিবি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয় তাকে।
জে কে মজলিসের সঙ্গীত পরিচালনায়, গ্রামবাংলার প্রচলিত রোমান্টিক মিথ লাইনের উপর এস কে দ্বীপের লেখা এ আবেশী গানে সায়েরার সাথে কণ্ঠ মিলিয়েছেন বেলাল খান।
চলচ্চিত্রের গানে পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে সায়েরা রেজা
বলেন, 'চলচ্চিত্রের জন্য গান করতে পারা যে কোনো
শিল্পীর জন্য আনন্দের। আর সেই গান থেকে সেরা
স্বীকৃতির এই প্রাপ্তি অবশ্যই সম্মানের। পারিবারিক
কারনে ক্যারিয়ারের বেশীরভাগ সময়ে দেশের বাইরে
অবস্থানের কারনে আমি কিন্তু সমসাময়িক শিল্পীদের
অনেকের চাইতে কাজের সুযোগ কম তবুও গানটাকে
ভালবেসেই আঁকড়ে ধরে রাখতে চাই।
উল্লেখ্য যে, ২০০৮ এ ধার ধারিনা পাড়া পড়শির' দিয়ে শুরু এরপর 'না না না তা হবে না', 'ওরে সোনা তুমি আস্তে চল', 'নিদাগীরে', 'কালার কথা', 'আসাম
যাবো", "মান ভাঙ্গাবো বন্ধুরে আঙ্গ' সহ অসংখ্য
হিট গান রয়েছে সায়েরার ঝুলিতে। “যাও পাখি
বলো তারে" গানটিও সম্প্রতি যোগ দিলো এ
কাতারে।
এরই মধ্যে তিনি নতুন চারটি সিনেমার গান, ১টি মায়ের গান, ১ টি দেশের গান, ২টি আধুনিক গান এবং 'শেকড়ের গান সিজন ২'তে ৭টি ফোক গানের কাজ সম্পূর্ণ শেষ করলেন।। এগুলো আগামী কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments