ডেস্ক রিপোর্ট: মহান বিজয় মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হলো ব্যান্ড ফেস্ট ২০২৫। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২ তম এই ব্যান্ড ফেস্টে অংশগ্রহণ করলো ১২ টি ব্যান্ড দল। ব্যান্ডদলগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, স্টারলিং, শিরোনামহীন, মেকানিক্স, নির্ঝর, মেহরীন, তরুণ, সিম্ফনি, নোভা, অবসকিউর এবং ফিডব্যাক। অনুষ্ঠানটি বিকাল ৪ চা পর্যন্ত সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। ইমপ্রেস টেলিফিল্ম লি. এর পৃষ্ঠপোষকতায় এ বছর নতুন উদ্যমে ফিরছে আজম খানের হাতে গড়া ব্যান্ড দল ‘উচ্চারণ’। বাংলা ব্যান্ড সংগীতকে অনন্য উচ্চতায় নিয়েছেন আজম খান; ভক্ত ও অনুরাগীদের কাছে তিনি পপগুরু হিসেবেও পরিচিত। ২০১১ সালের ৫ জুন মৃত্যুবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। একাত্তরে তিনি অস্ত্র হাতে গেরিলাযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের পর আজম খান বন্ধুদের নিয়ে সংগীতের দল গড়েন, নাম দেন ‘উচ্চারণ’। ‘উচ্চারণ’ ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)। ব্যান্ড সূত্র জানিয়েছে, আগামী বছর উচ্চারণ দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি এ মাস থেকে বেশ কয়েকটি টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানেও অংশ নেবে উচ্চারণ।
সাড়া জাগানো এই ব্যান্ড ফেস্টের প্রথম উদ্যোক্তা ব্যান্ড যুবরাজ আইয়ুব বাচ্চু। ব্যান্ড ফেস্টের ১২ বছরে পদার্পণ উদযাপনে কেক কাটা! উৎসবমঞ্চে তখন একসঙ্গে দাঁড়ান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী, ব্যান্ডশিল্পী ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, অবসকিউরের টিপু, প্রকল্প পরিচালক রাজু আলীম এবং প্রযোজক অনন্যা রুমা।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments