ডেস্ক রিপোর্ট: সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মন্ত্রণালয়ের ৭টি অগ্রাধিকারমূলক কর্মসূচি ঘোষণা করেছেন। এ ঘোষণার আলোকে ৮টি বিভাগীয় শহরে ওয়ার্কশপ, ফিল্মমেকিং পরিচালনা এবং ৮টি কনটেন্ট নির্মাণের জন্য ৮ জন নির্মাতাকে নির্বাচন করার জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটির আহ্বায়ক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা-সহ বেসরকারি খাত থেকে বিশেষজ্ঞ হিসেবে আছেন সাহিত্যিক ও গণযোগাযোগ শিক্ষক সুমন রহমান, চলচ্চিত্র পরিচালক তানিম নূর এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আদনান আল রাজিব।
এছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি-সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments