স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং প্রোগ্রামের ৩২তম থেকে ৩৬তম ব্যাচের সনদপত্র বিরতণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার দুপুর ১টায় (২৩ ডিসেম্বর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের ১০ম তলায় অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ডিভিশন এ অনুষ্ঠানে আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, যে কোন বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই । শুধু প্রশিক্ষণ নিয়ে একা কাজ করলে হবে না। এ প্রশিক্ষণ সংশ্লিষ্ট সবার মধ্যে ছড়িয়ে দেয়া উচিত। না হলে প্রশিক্ষণ লব্ধজ্ঞান কোন কাজে আসবে না।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মুমূর্ষু রোগীর অতি আপনজন এই ক্রিটিক্যাল কেয়ার বিভাগে কাজ করা নার্সরা । এ ধরণের নার্সরা প্রতিদিন রোগীদের সেবা করে সদকায় জারিয়া অর্জন করছে। এ ক্রিটিক্যালকেয়ার বা আইসিইউতে কর্মরত নার্সরা একজন কাউন্সিলর হিসেবে কাজ করবে। অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের কারণে গত ৫২ বছরের ইতিহাসে প্রথমবারের মত আমরা ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সমর্থ হয়েছি। এই নার্সরা যদি কাউন্সিলর হিসেবে আন্তরিকতার সাথে কাজ করে তবে আমরা আরো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সমর্থ হবো। যারা আন্তঃরিকতার সাথে ভাল কাজ করবে অবশ্যই তাদের পুরস্কার দেয়া হবে। তিনি আরও বলেন, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে কর্মরত নার্সরা নিজের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাদের ইনসেনটিভ দেয়ার বিষয়ে আমার প্রশাসনের সবার সাথে আলাপ করে ইতিবাচক কিছু করার আশ্বাস দিচ্ছি। নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানসহ যারা যে বিশেষ বিষয়ে পারদর্শী তাদেরকে সেই কাজেই রাখতে হবে। যদি এ ধরণের কারো অন্য কোথাও পদায়ন করা হয়ে থাকলে তাকে পুনরায় তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা লব্ধ কাজেই ফিরিয়ে আনা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. কামরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব মেট্রোপলিটন, ঢাকার সভাপতি রোটারিয়ান ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানেসথিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments