ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জয়া সম্পর্কে বলেন, উনি উচু মানের অভিনেত্রী।
শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। জয়ার সঙ্গে একটি শর্ট ফিল্মে কাজ করেছেন ঋত্বিক। সেখানে দুজনের পরস্পরের সম্পর্কে জানাশোনা।
ঋত্বিক বলেন, ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালবাসার শহর’-এ একটি দৃশ্য ছিল দু’জনের। অভিনেতা হিসেবে যখন কাজ করি, তখন তো আলাদা করে রসায়নের বিষয় মাথায় রাখি না। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে হয়তো পুরো বিষয়টা জমাট বাঁধে।
ঋত্বিক আরও বলেন, শিল্পী ভালো হলে, তারা হয়তো আরও পরত যোগ করেন দৃশ্যে। খুব খারাপ অভিনেতা হলে আমি বুঝতে পারি না, ভাল করছে না কি খারাপ করছে। তবে জয়া খুব উঁচু মানের অভিনেত্রী। সেটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ ওকে ভাল লাগবে।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments