চট্টগ্রাম অফিস: পিক্টোরাইম পিকচার্স এর ব্যানারে সম্প্রতি চিত্র ধারন শেষ হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খুনের বিবরণ’ এর। কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীর গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা মোরশেদ হিমাদ্রী হিমু। এটি এ নির্মাতার তৃতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। থ্রিলারধর্মী এ চলচ্চিত্রের বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী ফেব্রুয়ারিতে এটি প্রদর্শনীর জন্য রিলিজ হবে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষন, সাবরিন আজাদ, শাহিনূর সরোয়ার, রফিউল কাদের রুবেল, সুনিল ধর, চৌধুরী শহিদুল করিম নিন্টু, বিটু ভৌমিক, নাদিরা সুলতানা হেলেন, অনির্বাণ ভট্টাচার্য্য, বিপ্লব ভট্টাচার্য, প্রাঙ্গন শুভ, শুভময়, দীপা চৌধুরী, বৃষ্টি বড়ুয়া, মুরাদ হাসান, জয় কুমার, রাকিব, রাব্বি প্রমূখ।
রফিকুল আনোয়ার রাসেলের প্রযোজনায় ‘একটি খুনের বিবরণ’ এর চিত্র গ্রহণে রয়েছেন অম্লান বড়ুয়া, সংগীত পরিচালনায় বিপ্লব বড়ুয়া, সম্পাদনায় মোরশেদ হিমাদ্রী হিমু, সহকারী সজীবুর রহমান, পোশাক পরিকল্পনায় সাদিয়া মেহজাবীন। এছাড়া প্রোডাকশন ও সেট নির্মাণে মুরাদ হাসান, সার্বিক ব্যবস্থাপনায় জোনায়েদ রসিদ, ডাবিং স্টুডিও কেএস ডিজিটাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার কনক রাজবার।
উল্লেখ্য, এর আগে নির্মাতা মোরশেদ হিমাদ্রী হিমু তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এগুলো হল- ‘স্বপ্নের শিখরে হলুদ কোলাজ’, ‘তাড়া’ ও ‘২২ বছর পরে’।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments