বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) গতকাল ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি রোকনুজ্জামান ত্বহা, সাধারণ সম্পাদক অপূর্ব দাস শুদ্রসহ চলচ্চিত্র সংসদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসবের প্রথম ও দ্বিতীয় দিনে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়। এছাড়া, দ্বিতীয় দিনে ‘স্বাধীন চলচ্চিত্র এবং সাম্প্রতিক বাজার প্রবণতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম এবং প্রযোজক ও সম্পাদক বায়েজিদ খান এই পর্বে উপস্থিত ছিলেন।
উৎসবের সমাপনী দিনে বাংলাদেশের নির্মাতাদের পরিচালিত চলচ্চিত্রসহ ৫৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়া, চলচ্চিত্রের পোস্টার এবং জলবায়ু সচেতনতা বিষয়ক চিত্রকর্ম প্রদর্শিত হয়।
এবারের আসরে ৭০ টিরও বেশি দেশ থেকে প্রায় দেড় হাজার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments