চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম হতে নির্মিত হল সচেতনতামূলক তথ্যচিত্র ‘জীবন’। গত শুক্রবার (১৮ মার্চ) চট্টগ্রাম সিটির একটি মনোরোম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়। একটি ভিন্নধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘জীবন’। আমাদের জীবন বাঁচাতে গাছ একটি অপরিহার্য্য উপাদান। গাছের কোন বিকল্প নেই। এ মূল প্রতিপাদ্যকে তুলে ধরতে গিয়ে মাত্র তিন থেকে পাঁচ মিনিটে নির্মাতা আমাদের এ পুরুষশাসিত সমাজে নারীরা যে জন্মের পর হতেই অবহেলিত, সেই ধ্যান-ধারনার বাইরে এসে মূল প্রতিপাদ্যের সাথে গল্পের অসাধারণ সমন্বয় ঘটিয়েছেন; যা সত্যিই প্রসংসার দাবিদার। তথ্যচিত্রটির চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক আফরোজা দিনা।
তথ্যচিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অলোক ঘোষ পিন্টু, আশরাফুল করিম সৌরভ, মোহাম্মদ নাছির উদ্দিন, মোশারফ ভূঁইয়া পলাশ, সৈয়দ বছির মিয়া, জানে আলম টিটু, এসএম নাজমুল কবির খাঁন, পারভেজ চৌধুরী, ময়মুনা আমিন ঐর্শী, শাহিন আলম, সৌহার্দ্য বড়ুয়া প্রিয়, জব্বার।
অচিরেই টিভি চ্যানেলসহ বিভিন্ন মিডিয়াতে তথ্যচিত্র ‘জীবন’ সম্প্রচার হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments