সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ "হাতের মুঠোয় হাজার বছর,আমরা চলেছি সামনে"এই শ্লোগানকে সামনে রেখে থিয়েটার অঙ্গনের জামালপুরে চার দিনব্যাপি নাট্যউৎসব শুরু হয়।
১৪ মে(শনিবার) সন্ধ্যায় জামালপুর নতুন শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই নাট্যউৎসবের উদ্বোধন করেন ওপার বাংলার প্রখ্যাত সাহিত্যিক দেবব্রত সিংহ।
উৎসবের উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন,জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমান,সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ, বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, জেলা কালচারাল অফিসার আব্দুল আল মামুন,থিয়েটার অঙ্গনের অধিকারী শাহীন রহমান।
আলোচনা সভা শেষে প্রখ্যাত সাহিত্যিক দেবব্রত সিংহ চার দিন ব্যাপি নাট্যউৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফহিম মালিক ইভান।
নাট্যউৎসবের উদ্বোধনী দিনে দেবব্রত সিংহের তেজ নাটকটি মঞ্চস্থ হয়। আগামী ১৭ মে পর্যন্ত নাট্যউৎসব চলবে।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments