ডেস্ক রিপার্টে: দেশের বাজারে আবারও পাওয়া যাচ্ছে নোভারটিসের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ব্র্যান্ড স্যানডোক্যাল। ক্যালসিয়াম কার্বোনেট সমৃদ্ধ দেশের সর্বপ্রথম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ব্র্যান্ডটি পুনরায় বাজারে আগমন উপলক্ষে আজ (২০ মে) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়টির ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের স্বনামধন্য স্বাস্থ্যসেবাবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক মো. মনিরুজ্জামান খান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক এবং নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহমীদ ওয়াসিক আলী।
সেমিনারে বিশেষজ্ঞদের আলোচনায় অস্টিওপোরোসিস রোগের ব্যবস্থাপনায় ক্যালসিয়াম সাপ্লিমেন্টের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষজ্ঞরা এক্ষেত্রে স্যানডোক্যালের সাফল্যের প্রশংসা করেন। উলেøখ্য, নোভারটিস ১৯৯৭ সালে দেশের বাজারে সর্বপ্রথম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট স্যানডোক্যাল নিয়ে আসে। শুধুমাত্র বাংলাদেশেই নয়, সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধপ্রস্তুতকারক নোভারটিস ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রবর্তনে গোটা বিশ্বেও পথিকৃৎ; প্রায় ১শ’ বছর আগে ১৯২৭ সালে বিশ্বে প্রথমবারের মত মানবদেহের জন্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণের ওষুধ বাজারজাত করে সুইস ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটি আধুনিক ক্যালসিয়াম সম্পূরক চিকিৎসার ভিত্তি রচনা করে।
সেমিনারে বক্তব্যে অধ্যাপক ডা. সালেক অস্টিওপোরোসিসের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “অস্টিওপোরোসিস একটি নীরব ঘাতক। এ রোগ প্রতিরোধে আমাদের ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।”
নোভারটিসের প্রতিনিধিরা বাংলাদেশের রোগীদের জন্য স্যানডোক্যালসহ মানসম্পন্ন ওষুধ সরবরাহে তাদের অঙ্গীকারের ওপর জোর দেন।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments