রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। ২৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় তিনি আকস্মিক এ পরির্দশনে আসেন। এসময় তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ বাসুদেব ও জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্বাস্থ্য সেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন ও দিক-নির্দেশনা দেন এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিখেন। তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানসহ সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে মন্তব্য বইতে পরিদর্শনে এসে ‘আপ্লুত’ বলে লেখেন। এসময় তিনি বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স,স্বাস্থ্যকর্মী সহ সকল কর্মচারীদের কোভিড-১৯ পরিস্থিতিতেও নিরবিচ্ছিন্ন ভাবে মানবিকতার সাথে সেবা প্রদান করার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম. কবির হাসান হাসপাতালে জনবল ও মেডিকেল ইন্সট্রুমেন্টের সংকটের বিষয় তুলে ধরলে ডিজি আশ্বস্ত করে বলেন অতি দ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার জন্য যে জনবল ও মেডিকেল ইন্সট্রুমেন্ট দরকার সেগুলো পূরণ করা হবে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোপাল শীল, ডা.হাফিজুর রহমান শাকিল, ডাঃ আমিনা রহমান টুসি, ডাঃ আশিকুর রহমান, ডাঃ দেবযানী বেপারী, সিএইচসিপি সুমন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments