।। গোলাম কবির ।।
আমার চোখের সামনেই তোমার
অলৌকিক উপস্থিতি অথচ
তা আমি ছাড়া দ্যাখে না কেউ।
আমার ডানদিকে ফিরে তাকাই
যখন তখনও তুমি আছো সেই
একই বিস্ময়াভিভূত অনুভবে আমার।
বামদিকে তাকাই যখন তখনও
তুমি আছো আমার চেতনায়!
কী এক আশ্চর্য ভালোবাসার
অনুভুতিতে ভরে থাকে আমার মন।
সেই অপরূপ ভালোবাসার
ঝলসানো আগুনে পুড়ে যাই আমি
অথচ একটুও কষ্ট লাগে না বরং
এক অসম্ভব ভালোলাগার অনুভবে
ভরে থাকে মন আমার!
এ যেন এক নন্দিত নরক আমার!
যেখানে বারবার পুড়ে গিয়ে আবারও
আমি পরের বার পুড়ে যাবার জন্য
তৈরি হই সানন্দে! অতঃপর বুকের
খাঁচা খুলে দাঁড়াই যখন তখনও
দেখি সেই তুমিই বসে আছো
হৃদয়ের অলৌকিক সিংহাসনে!
সেই তো তুমিই ভালোবাসা আমার
অপার আনন্দ ও বেদনার,
পাওয়া এবং না পাওয়ার।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments