কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দিন দিন বাড়ছে চোখ ওঠা রোগী সংখ্যা। উপজেলার শহর থেকে গ্রাম পর্যায় শিশুসহ বিভিন্ন বয়সের শতশত মানুষ সম্প্রীতি চোখ ওঠা রোগে আক্রান্ত হয়ে পড়েছে। অধিকাংশরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকদের শরনাপন্ন হয়ে ব্যবস্থাপত্র নিয়েও পাচ্ছে না ওষুধ। ফলে অনেকে এর যন্ত্রনা নিয়ে জীবন-যাপন করছেন। চিকিৎসকরা বলছে, এটি এক ধরনের ভাইরাস,তবে নিরাময়যোগ্য রোগ। এদিকে গত দু’সপ্তাহ ধরে ওষুধ সংকট থাকায় বিপাকে পড়েছে চোখ ওঠা রোগীর। বিভিন্ন কোম্পানীর শর্ট সাপ্লাইয়ের কারনে এমন সংকট দেখা দিয়েছে বলে ওষুধ ব্যবসায়ীরা জানিয়েছে।
পৌর শহরের এসকে রঞ্জন বলেন, প্রথমে ছেলের হয়েছে। পরে স্ত্রীর। এখন আমার। গত এক সপ্তাহ ধরে পর্যায়ক্রমে ঘরের সবারই চোখ উঠেছে। চোখ ওঠা রোগী মো.রুবেল জানান, পৌর এলাকার অন্ততঃ ১০টি ওষুধের দোকান দেখা হয়েছে, কারো কাছেই এর ওষুধ মেলেনি।
পৌরশহরের সেন মেডিকেলের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সেন বলেন’ প্রতিদিনই অসংখ্য চোখ ওঠা রোগীরা আসেন ওষুধ নিতে,কিন্তু কোন কোম্পানী কাংখিত কোন ওষুধ দিতে পারছে না।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.জুনায়েদ হোসেন লেলিন জানান, চোখ ওঠা রোগ নিয়ে অনেকে আসছেন,তাদের ব্যবস্থাপত্র দেয়া হচ্ছে। তবে রোগীদের ওধুষের পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments