বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জার্নাল অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নটায় (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ জার্নাল অফিস উদ্বোধন করেন। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জার্নালের নিজস্ব কোন কার্যালয় ছিল না।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যগবেষণায় সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষণা আরো বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। গবেষণায় আগ্রহী করতে এখানকার শিক্ষক শিক্ষার্থীদের জন্য গবেষণা পুরস্কার প্রবর্তন করা হয়েছে। শিক্ষকদের পদোন্নতিসহ আপগ্রেডের জন্য প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক গবেষণা বাধ্যতামূলক করা হয়েছে।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, গবেষণায় বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২২ কোটি ৪০ লক্ষ টাকা করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যগবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে সমঝোতা স্মারক স্বাক্ষর অব্যাহত রেখেছি। যাতে করে আমাদের এখানকার শিক্ষক চিকিৎসকরা পেশাগত জীবনে দক্ষ হয়ে ওঠেন। আমরা চাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নাল ইনডেক্সিং হোক। সবকিছু ঠিকঠাক থাকলে যেভাবে কাজ এগুচ্ছে তাতে বলতে পারি, আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় জার্নাল ইনডেক্সিং হয়ে যাবে। এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগীতার প্রয়োজন। আশা করি সবাই সহযোগীতা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য মহোদয়কে জার্নাল কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জার্নাল কমিটির যুগ্ম এডিটর পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক ।
এসময় বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, এনেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, গাইনি বিভাগের অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু শাহীন, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম, ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানভীর ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মোঃ নাজমুল হাসান, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফখরুল ইসলাম খালেদ, মলিকুলার বায়োলজি এন্ড বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments