ডেস্ক রিপোর্ট: কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হকের ৭ম প্রয়াণবার্ষিকী ২৭ সেপ্টেম্বর, ২০২৩। প্রয়াণবার্ষিকী স্মরণে ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে তাঁর জীবনসঙ্গী, বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের লেখা স্মৃতিচারণামূলক বই ‘ফুলের গন্ধে মতো থেকে যাবে আমার রুমালে’। আজ ২৬ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০.৩০ মিনিটে গুলশানের মঞ্জুবাড়িতে ঐতিহ্য’-এর পক্ষ লেখকের হাতে বইটি তুলে দেন ‘ঐতিহ্য’-এর কর্মকর্তা মোহাম্মাদ মোসলেহ উদ্দিন এবং রাকিবুজ্জামান লিয়াদ।
বইটিতে সৈয়দ শামসুল হককে নিয়ে আনোয়ারা সৈয়দ হকের কবিতা, গল্প, স্মৃতি ও সাক্ষাৎকার সংকলিত হয়েছে। ইতিপূর্বে ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে সৈয়দ হককে নিয়ে আনোয়ারা সৈয়দ হকের স্মৃতিচারণামূলক রচনা ‘সেদিন দুজনে'।
‘ঐতিহ্য প্রকাশিত ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র এবং সৈয়দ শামসুল হক বিষয়ক সমুদয় গ্রন্থ পাওয়া যাচ্ছে ‘ঐতিহ্য’-এর ঢাকাস্থ বিক্রয়কেন্দ্রসহ বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’-এর কাটাবন(ঢাকা),উত্তরা(ঢাকা), রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, যশোর শাখায়। এছাড়া ‘ঐতিহ্য’-এর অনলাইন পেজেও পাওয়া যাচ্ছে বইগুলো।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments