মোস্তাফিজুর রহমান জাকির:
বরিশালের কথ্য ভাষার অনেক শব্দের বানান, বাচনভঙ্গি, উচ্চারণে দেশের অন্য এলাকার থেকে একটু পার্থক্য পরিলক্ষিত হয়। আবার অনেক শব্দ হুবহু অন্য জেলার শব্দের সাথে মিল রয়েছে।
বরিশাল জেলার অন্যতম ঐতিহ্যবাহী উপজেলা উজিরপুর। এখানের মানুষজন যখন একান্তে নিজেদের মধ্যে কথা বলে থাকেন তখন একেবারে গ্রাম্য ভাষারই মাটিমাখা গন্ধ পাওয়া যায়।
এখন ২০২৪ সাল। নগর সভ্যতার আঘাতে হারিয়ে যেতে বসেছে সেই মাটিমাখা কথ্য ভাষার শব্দ ও লোককথা।
তারপরও একেবারে গ্রামের মধ্যেই যাদের গণ্ডি সেসব মানুষের কাছ থেকে কিছু শব্দ সংগ্রহ করা হয়েছে।
আজকের বর্ণ "ন"
নইলান=খেজুরের রস, যেদিন প্রথম কেটে রস পায় সেদিনের রসকে নইলান বলে। নুন= লবণ, ন্যারা/ন্যাড়া= চুলবিহীন মাথা, নাহইল/নাহোইল=নারিকেল, নেমকদানি=নুন রাখার পাত্র, নাইয়ুরি=নতুন বউয়ের ফেরত যাত্রা,
নয়া=নতুন, নেমকহারাম=বেইমান, এক প্রকার গালি, নাদুস নুদুস=মোটাতাজা, নইস্যা=গুরুত্বহীন লোক, নছোল্লা= বাহানা, নরোলি= গলা, অন্ননালি, নসা= নতুন বর, জামাই, নাই= নাভি/ নেই, নাওয়া= গোসল, নাকডলা= অপমান, প্রত্যাখ্যান, নাগরা= জুতা, নাডা= নাঙলের ফালে ওঠা লম্বা নালা/ বখাটে, নাড়া= ধান গাছের গোরার অংশ, নাতা= কাপড়ের টুকরো, নানডিবাসটি= নষ্ট, নাল= এক নলা গাছ, নাহান= মতো, নিজান= তলানি জমা, নিইজ্যা গেছে, নিসটা= খারাপ, নস্ট, নিহা= বিয়া, নুমাল/নুমইল= রুমাল, নেইজ্যো= সঠিক, ন্যায্য, নেয়াস= দীর্ঘশ্বাস, নৈচা= হুক্কার নল, ন্যাবাই= বড়ভাই, নাহা= কথা বলতে নাকে বাজে।
সংগ্রহকারী: মোস্তাফিজুর রহমান জাকির
সংগ্রহস্থান= হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহকাল: ২০২৪
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments