ডেস্ক রিপোর্ট: প্রকাশিত হলো আলোচিত চলচ্চিত্র ‘টগর’-এর প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান এবং প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক।
পোস্টারে দেখা যায়, একটি জ্বলন্ত শিল্পাঞ্চলের পরিবেশে দাঁড়িয়ে আছেন রক্তমাখা হাতে ছুরি ধরা এক কঠিন চেহারার আদর আজাদ। তার পেছনে রয়েছেন পূজা চেরি, যার চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ, যা সিনেমার ভয়াবহতার ইঙ্গিত দেয়। ব্যাকগ্রাউন্ডে আগুনের শিখা এবং কন্টেইনার ইয়ার্ড দৃশ্য সিনেমাটির কনটেন্ট ও প্রেক্ষাপটকে আরও গভীর করে তুলেছে। সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, পোস্টারে বলিউড-হলিউড স্টাইলে থ্রিল এবং ইমোশন দুটোই ফুটে উঠেছে।
পরিচালক আলোক হাসান জানান, ‘টগর শুধুমাত্র একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভিতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকরা এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা—সব কিছু একসঙ্গে খুঁজে পাবেন।’ চলচ্চিত্রটি পরিবেশনা এআর মুভি নেটওয়ার্ক। পাশাপাশি, এই প্রকল্পে পার্টনার হিসেবে রয়েছে টাইগার মিডিয়া, প্রিয় হলিডেজ, ইজি ফ্যাশন, স্ট্রীমো ডিজিটাল, এলএমজিবিডি এবং বিডি ফিল্মবাজ।
চলচ্চিত্র প্রসঙ্গে আদর আজাদ বলেন, 'টগর আমার ক্যারিয়ারের এখনো পর্যন্ত সেরা ছবি। দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।'
পূজা চেরি বলেন, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।
সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম , রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। চলচ্চিত্রটি ঈদুল আজহায় সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments