‘মোল্লা বাড়ির গিন্নি
মুইত্যা রানদে শিন্নি
শিন্নি অইছে গানধা
ওর নানিরে হানধা’
প্রেক্ষাপট :
রানদে=রান্না করা, গানধা=গন্ধ হওয়া, হানধা= জোর করে খাওয়ানো।
এই লোককথাটি কোনো মোল্লা গোষ্ঠীকে উদ্দেশ্য করে সেসময় বলা হতো না। যারা এলাকার মোল্লাগিরি করে (মক্তবে পড়ায়, মসজিদের নামাজ পড়ায় তাদের উদ্দেশ্যে বলা হতো- ধারণা করা হয়।) মোল্লারা সবসময় বিভিন্ন লোকের বাসায় দাওয়াত পেয়ে থাকেন। বাসায় ফেরার সময় নিজের বাড়ির জন্য কিছু খাদ্য গৃহস্থরা দিয়ে দেন অনেক সময়। তাই মোল্লাদের একটা অভ্যাস হয়ে যায়। নিজের বাড়িতে কাউকে দাওয়াত খাওয়াতে গেলে খুবই কষ্ট লাগে। একটু কৃপণও হয়ে থাকেন মোল্লারা। মোল্লার বউও সেরকম হয়ে থাকেন। তাই মোল্লার বউ শিন্নি রান্না করতে গেলে কৃপণতা করে মিষ্টি (খেজুরের রস বা গুড় বা চিনি) কম দেয়। মোল্লার বউ শিন্নিতে ‘মিষ্টি কম দেওয়াকে’ই ব্যঙ্গ করে ‘মুইত্যা রান্ধে শিন্নি’ বলা হয়।
সংগ্রহকারী : এমডি মোস্তাফিজুর রহমান জাকির
সংগ্রহের সময়: ২০২৪
স্থান :বালি বাড়ি, গ্রাম : হস্তিশুন্ড, ইউনিয়ন : বামরাইল, উপজেলা : উজিরপুর, জেলা :বরিশাল
মোবাইল :০১৭১১৯৭৩২০৮
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments