ডেস্ক রিপোর্ট: পূর্ণিমা তিথির ৩৪ তম সাধুমেলা আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সাধুমেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। একাডেমির সম্মানিত মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট কন্ঠশিল্পী ও লালন গবেষক ফরিদা পরভীন, লালন রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ও গবেষক ড. আবু ইসহাক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব মো. আছাদুজ্জামান।
বিশিষ্টি শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার, কিরণচন্দ্র রায়, বাউল ভাবনার আলো কুষ্টিয়া, আবদুল লতিফ শাহ চুয়াডাঙ্গা, মারফত বাউল কুষ্টিয়া, সমির বাউল।
একক সংগীত এর মধ্যে বিদ্যুৎ কুমার সরকার এর পরিবেশনা চিরদিন দুখের অললে, লাভলী শেখ এর কেন ডুবলিরে মন, এম আর মানিক এর দ্বীনের ডংকা বাজে, মিতুল এর বেদে নাই যার রুপ রেখা, মোক্তার এর যেখানে সাইর বারাম খানা, মিতু মন্ডল এর এ গোকুলে শ্যামের প্রেমে, ফারজানা ইভার ওগো বৃন্দে ললিতে পরিবেশন করেন। দলীয় সংগীত এসো হে দয়াল কান্ডারী ও মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই পরিবেশনায় ছিলেন নীতু, পুতুল, এ্যানি, রনি, শিফা, সুবর্ণা, শিখা, মিনা পাগলী, সেলিম শাহ, করিম বাউল, সাইদুল ইসলাম, সাহেদ আলী, আবু বকর সিদ্দিক, নয়ন সাধু, নুরুল ইসলাম শেখ, আলামিন, বাউল ফারুক, আয়নাল হক, তানিয়া, বিউটি, সলেমান শেখ, পলি, সুমি বাউল। যন্ত্রশিল্পী ছিলেন: দোতরা-মুন্না, ঢোল-স্বপন মিয়া, বাঁশি-রানা, তবলা-সুমন, পারকাশন-সোহেল, জিপসী-হোসেন চালি, হারমোনিয়াম-আলম বয়াতী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আনিসুর রহমান।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments