মোয়াজ্জেম শিকদার:
উজিরপুর উপজেলা। বরিশালের ইতিহাস-ঐতিহ্যের অনেকটাই দখল করে আছে এ উপজেলার সংস্কৃতি। উপজেলার বিভিন্ন গ্রামে মানুষের মুখে মুখে যে সব শব্দ, বাক্য উচ্চারিত তা যেন আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। গ্রামের সহজ-সরল মানুষের এসব কথাবার্তার মধ্যে নীতিকথা, জ্ঞান, শিক্ষণীয় তথ্য লুকিয়ে থাকে। যুগ যুগ ধরে মৌখিকভাবে এসব লোককথা, ছড়া, নীতিকথার প্রচলন হয়ে আসছে। শত শত বছর আগের সেই কথাগুলো এখনো গ্রামের মানুষের মৌখিক মাধ্যমে বেঁচে আছে। নগরসভ্যতা যেভাবে আমাদের মন-মানসিকতাকে প্রভাবিত করছে তাতে অদূর-ভবিষ্যতে এসব হয়তো ভুলেও যেতে পারে মানুষেরা। লোকপরম্পরায় এসব কথা এলাকাভেদে ভিন্নতা লক্ষ করা যায়। তবে কথাগুলোর বা লোকাচারের মৌলিক সুর ঠিকই থাকে।
তেমনি উজিরপুর থেকে সংগ্রহ করা একটি লোককথা-
১.
‘‘মাল যায় য্যার
ইমান যায় হ্যার’’ (হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর)
২.
‘মাল যায় যার
ইমান যায় তার’ (হরিদ্রাপুর, গুঠিয়া, উজিরপুর)
৩.
মাল হারায় য্যার
ইমান হারায় হ্যার (দত্তসর, শোলক, উজিরপুর)
শব্দ পরিচিতি : মাল=জিনিসপত্র, মালপত্র,য্যার=যার, হ্যার=তার, ইমান=বিশ্বাস
প্রেক্ষাপট : প্রতিনিয়ত মানুষের বিভিন্ন দ্রব্যাদি চুরি হচ্ছে, হারিয়ে যাচ্ছে। আবার ঘরে এক জায়গায় গুরুত্বপূর্ণ বস্তুটি রেখেছে কিন্তু পরবর্তিতে কোথায় রেখেছে তার হদিস না মেলায় মানুষ হন্তদন্ত হয়ে পড়ে। টেনশনে পড়ে। তখন বলে থাকে ওমুকে বাড়িতে এসেছিল হয়তো সে চুরি করে নিয়ে গেছে। তমুকে নিয়েছে। আবার বাসায় গৃহকর্মী (কাজের বুয়া) থাকলে তার দিকেও মালিকের সন্দেহের তির যায়। হয়তো ২ দিন পরে দেখা গেল বস্তুটি নিজের ঘরেই আছে। এই যে জিনিস হারানো গেলে কর্তার চিন্তাধারা একেই ইমান যায় বলে আখ্যায়িত করা হয়েছে লোককথায়।
সংগ্রহকারী : মোয়াজ্জেম শিকদার
সংগ্রহের স্থান : হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর
সংগ্রহের সময় : ১৯৯০ ইং
(সংগ্রহকারী বর্তমানে জ্যামাইকা, নিউইয়র্ক প্রবাসী)।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments